আপডেট : ২৫ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল শুরু হওয়া এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের চতুর্থদিন রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত মোট ৪ কোটি ৩৯ লাখ টাকার বেশি সংগ্রহ করা হয়েছে। এদিন রাত ১০টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে। মোবাইল ব্যাংকিং : বিকাশ ও নগদ : 01886969859 রকেট : 018869698597 মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট : Mohammad Anisur Rahman Account : 20503100200291004 Badda Branch, Dhaka Islami Bank Bangladesh Swift code: IBBLBDDH Routing Number: 125260341 Copied from: https://www.rtvonline.com/bangladesh/288209
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১