আপডেট : ২৩ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট সরকার পতনের পর সারাদেশে পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটে। এরপর কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। এর এক সপ্তাহ পর আবার কর্মস্থলে যোগ দেন তারা। ধীরে ধীরে থানাসহ পুলিশের সব ইউনিটে কার্যক্রম শুরু হয়। এর মাঝে কয়েকদিনের টানা বর্ষণ আর ভারত থেকে আসা ঢলে দেখা দিয়েছে বন্যা। এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গতদের উদ্ধারে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্টগার্ড ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এবার বন্যাকবলিতদের পাশে দাঁড়ালো পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করতে বলা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন জেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জেলাভিত্তিক উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর: জেলা পুলিশ, নোয়াখালী জেলা পুলিশ, লক্ষ্মীপুর জেলা পুলিশ, ফেনী জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, কুমিল্লা জেলা পুলিশ, চাঁদপুর জেলা পুলিশ, রাঙ্গামাটি জেলা পুলিশ, বান্দরবান জেলা পুলিশ, খাগড়াছড়ি জেলা পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, হবিগঞ্জ
+8801320111898
+8801320112898
+8801320113898
+880 1320-115898
+880 1320-114898
+880 13 2011 6898
+8801320109898
+8801320110898
+8801320110398
+8801320108398
+8801320109398
+880 1320-120698
+880 1320-119698
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১