বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০২৪

সূচকের উত্থান অব্যাহত

দুই হাজার কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন


নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়েছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বাড়ায় মোট লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯১ দশমিক ০৯ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ১ হাজার ২৮৫ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে।

আর ডিএস৩০ সূচক ৫১ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ২ হাজার ১৮৪ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪০৩ কোটি ৬১ লাখ টাকা বেড়েছে। এদিন ৭৬ কোটি ১ লাখ ৭২ হাজার ৮৯৪টি শেয়ার ৩ লাখ ৫৯ হাজার ৬৫৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ১৩৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৬২ কোটি ৯০ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৬০ কোটি ৮০ লাখ, রবি আজিয়াটা লিমিটেডের ৫৪ কোটি ৮৮ লাখ, সিটি ব্যাংক পিএলসির ৫৪ কোটি ৩৫ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৭ কোটি ৬০ লাখ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ৪২ কোটি ১৮ লাখ, আইএফআইসি ব্যাংক পিএলসির ৩৯ কোটি ৭০ লাখ, ঢাকা ব্যাংক পিএলসির ৩৪ কোটি ৮৪ লাখ এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ২৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা এবি ব্যাংক পিএলসির ১০ শতাংশ, এসিআই লিমিটেডের ১০ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম ২-এর ১০ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৫ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৮৬ দশমিক ৬৯ পয়েন্ট বা ২ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১০ হাজার ৪১৮ দশমিক ৭০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৮২ দশমিক ৬৯ পয়েন্ট বা ২ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১৭ হাজার ২৮২ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২৯৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির। সিএসইতে গতকাল মোট ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ গতকাল আগের দিনের তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ২০ লাখ টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১