আপডেট : ১১ July ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় আজ বৃহস্পতিবার সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা বিকেল সাড়ে তিনটায় শুরু হবে বলে জানিয়েছিল। আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেডের প্রস্তুতি নিচ্ছিল কোটাবিরোধীরা। এর মধ্যে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগে আসেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়ায় এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই আন্দোলনকে ঘিরে আজ আগে থেকেই সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শাহবাগে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন তারা। তবে আন্দোলনকারীরা তা ভেঙে শাহবাগ দখলে নেয়। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যেতে মাইকে করে আহ্বানও জানিয়েছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১