আপডেট : ২৮ June ২০২৪
নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফেডারেশনের মহাসচিব মো. আব্দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি আগামী ৩০ জুন (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ সভা শান্তিপূর্ণভাবে পালিত হবে। আরো বলা হয়, সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করা না হলে আগামী ১, ২ ও ৩ জুলাই বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় লাগাতার কর্মবিরতি পালন করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১