বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০২৪

সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সোনারগা ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৩ হাজার ৮৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মনির রূপগঞ্জের চনপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। রবিবার র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মনির হোসেন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১