বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০২৪

কটিয়াদীর পুরাতন বাজারের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের পুরাতন বাজারের তেলের গোডাউন ও কীটনাশকের দোকানে আগুন লাগার ঘটনা ঘটছে৷ এতে দুটি দোকান পুড়ে গেছে৷ অপর একটি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কটিয়াদী পুরাতন বাজারে এই ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি৷ পরে কটিয়াদী ফায়ার সার্ভিস ও বাজিতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি দোকান আগুনে পুড়ে যায়।

জানা যায় কটিয়াদী উপজেলা সদরের পুরান বাজারের মেসার্স রাধানাথ রায়ের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয় এরপর আরো দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এছাড়াও তেলের গোডাউনে আগুন লাগলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।

মেসার্স রাধানাথ দোকানের মালিকের ছেলে পার্থ রায় বলেন, এটি নাশকতা হতে পারে। একটি ছেলে প্রথমে তার সঙ্গে থাকা লাইটার দিয়ে আগুন ধরায় এ সময় তার শরীরেও লাগে৷ এক পর্যায়ে আগুন দোকানে ছড়িয়ে পড়ে৷ তিনি আরো বলেন আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে৷ তবে ফায়ার সার্ভিস জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকার মত হতে পারে।এ ঘটনায় পার্থ রায় বলেন ফায়ার সার্ভিস আগে আসলে ক্ষতি থেকে বাঁচতাম।

দুই দোকানের মালিক পরিতোষ রায় জানান, তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আরো আগে এতোটা আগুন ছড়াতো না৷ ৫০০ গজ দূরত্বে থেকেও তারা আধাঘণ্টা পরে আসলো।

কটিয়াদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তেলের ডিপো ছিলো তাই সাবধানে কাজ করতে হয়েছে।

উক্ত ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান ও উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১