বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২৪

র‌্যাবের অভিযানে মেহেরপুরে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে র‌্যাবের অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ মুছাদ আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১জুন) রাতে মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন দারিয়াপুর কদমতলা রোড গোরস্থান পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার নিকট হতে ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৯৪,০০০/- টাকা। গ্রেফতারকৃত মুছাদ আলী দারিয়াাপুর গ্রামের- মৃত ইসরাফিল এর ছেলে।

সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান কোম্পানি কমান্ডার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আসামিকে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১