বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২৪

যুদ্ধ বন্ধের প্রস্তাবে ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মতি


গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়ার পর তাতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার (১১ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একে আশাজনক ইঙ্গিত বলে মন্তব্য করেছেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পর গাজা নিয়ে পরিকল্পনার বিষয়টি আগামী কয়েকদিন আলোচনায় থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘এ বিষয়ে তেল আবিব ইসরায়েলি সেনাদের সঙ্গে আলোচনা করবে। আমাদের অবশ্যই একটি পরিকল্পনা থাকা উচিত।‘

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবটি পাস হওয়ার একদিন পরই মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করতে তেল আবিবে গেছেন ব্লিঙ্কেন। গত আট মাস ধরে হামাস ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থল হামলায় গাজা উপত্যকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।



বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১