আপডেট : ০৭ June ২০২৪
নিতেশ তিওয়ারির পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ’ এর মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। চলচ্চিত্রটিতে রাম এর চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও এই অভিনেতার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির পিরিয়ড ‘ড্রামা লাভ অ্যান্ড ওয়ার’। যেখানে আলিয়া এবং ভিকি কৌশলকে নিয়ে একসঙ্গে পর্দায় আসবেন রণবীর। শুক্রবার রণবীরের জিম প্রশিক্ষক সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে রিংয়ে ঝুলে কসরত করতে দেখা যায় রণবীর কাপুরকে। আর সেই ভিডিও আলিয়া ভাটের নজরে পড়তেই উষ্ণ ভালোবাসা প্রকাশ করলেন অভিনেত্রী। মন্তব্য ঘরে লেখেন, ‘খুব ভালো’।
এসব কাজকে সামনে রেখে নিজের গড়নকে আকর্ষণীয় করার প্রস্ততি নিয়েছেন রণবীর কাপুর। সুঠাম দেহ গড়তে বিগত তিন বছর ধরে হাড়ভাঙা খাটুনি করে চলেছেন তিনি। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চায় থাকেন; শত ব্যস্ততার মাঝে অন্তত কয়েক ঘণ্টা সময় রাখেন শুধু জিমে ঘাম ঝরানোর জন্য।
রণবীর কাপুরের এই ভিডিও দেখে নেটিজেনরাও বেশ প্রশংসা করেছেন। এই অভিনেতার এমন হাড়ভাঙা কসরত দেখে রীতিমতো বিস্ময়ের বনে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। এছাড়াও রণবীরের শারীরিক গড়ন দেখেও বাহবা জানিয়েছেন অনেকে।
৪১ বছর বয়সেও দিনরাত জিমে গিয়ে ঘাম ঝরান রণবীর। তাই খালি গায়ে শার্টলেস লুকে রণবীরকে দেখে এখনও চমকে যান অনেকেই। ফিটনেস ট্রেইনার শিবোহামের জিমেই নিজেকে তৈরি করছেন রণবীর। চলতি বছর মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ ছবির জন্যও চেহারায় বদল এনেছিলেন এই শিবোহামের হাত ধরেই। এর আগে রণবীরের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে এই ট্রেইনার জানিয়েছিলেন, বিলাসবহুল জীবনযাপনে রাশ টেনে গত এক বছর ধরে মদ, মাংস এমনকি ধূমপান থেকেও বিরত রয়েছেন এই অভিনেতা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১