বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০২৪

ইটনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আহত-৪


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শানু ভূইয়া (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ । 

শুক্রবার, ২৪ মে সকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত শানু ভূইয়া ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর বারগরিয়া গ্রামের মৃত পাগার আলী ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ছানু মিয়ার ছেলে লিটন ও ছোট ভাই বাবুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত শানু ভূঁইয়া ও তার প্রতিবেশী মুক্তু মিয়ার মধ্য বাড়ির সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে ছানু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। ছানু মিয়াকে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় আহত হন তার ছেলে লিটন ও তার ছোট ভাই বাবুল। 

গুরুতর আহত অবস্থায় ছানু মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত লিটনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ ওসি জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান,এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায় নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন,ঘটনাস্থলে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। এলাকায় পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত অবস্থায় আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১