আপডেট : ২২ May ২০২৪
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত তিন উপজেলায় ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টায় শেষ হয়। এ নির্বাচনে বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে মো: মোশারেফ হোসেন (আনারস ) উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ৪২২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বশির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (মটরসাইকেল) পেয়েছেন ১০৪৮৮ ভোট। গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওয়ানা মার্জিয়া নীতু উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক (আনারস) ৪৪ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৮৭৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাউফল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার (ঘোড়া) পেয়েছেন ৩০১০১ ভোট। দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: ইকবাল হোসেন, উপজেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক (টেলিফোন) ১২১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১