আপডেট : ২২ May ২০২৪
ময়মনসিংহ মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় ৪৮ হাজার ৪ শত ৮৬ ভোটের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। গতকাল মঙ্গলবার ২১ মে, দ্বিতীয় ধাপে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ব্যালটের মাধ্যমে ১১৮ ভোট কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় মোট ভোট সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৪১ জন। এদের মধ্যে পুরুষ এক লক্ষ ৮৫ হাজার ৩৯৫ জন এবং ১ লক্ষ ৮৩ হাজার ৬৪৪ জন মহিলা ভোটার। মুক্তাগাছায় এই ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে এক লক্ষ ১৮ হাজার ৬শত ১৯ জন ভোটার ভোট প্রদান করেছে।১১৮ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানাগেছে বাতিল হয়েছে ৬৬৪২ টি ভোট । মোট বৈধ ভোটের সংখ্যা ১১১৯৭৭ টি। ভোটের হার ৩২ দশমিক ১৪ শতাংশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতির হার অনেক কম ছিল। দুপুরের পর থেকে ভোটার উপস্থিতির হার ভোট কেন্দ্র গুলোতে কিছুটা বাড়তে থাকে । মুক্তাগাছা উপজেলা নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থী সহ বাইশ চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ ৬৭ হাজার ২ শত ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আরব আলী দোয়াত কলম প্রতীক নিয়ে ১৮ হাজার ৭ শত ৩৮ ভোট। মোহাম্মদ শহীদুল্লাহ ঘোড়া প্রতীকে ১৮৩০৪ ভোট,দেবাশীষ ঘোষ বাপ্পি হেলিকপ্টার প্রতীকে ৬৭২১ ভোট ও মোহাম্মদ রেজাউল করিম আনারস প্রতীকে ৪৬১৬ ভোট পেয়েছেন। বাইশ চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জাহিদুল ইসলাম বিটুল ৫৯৮২৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান মুকুল মাইক প্রতীকে৩২২৮২, আবু বক্কর সিদ্দিক তালা প্রতীকে ৮১৮১, মনিরুজ্জামান টিয়া প্রতিকে পাখি প্রতীকে ৪২৬২ বাতেন উড়োজাহাজ ৪১৫৮ ও জাহিদুল ইসলাম চশমা প্রতীকে ৩৯৫৪ পেয়েছেন। সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাজমুন নাহার ৩৯৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাত জাহান ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬০৫৫ ভোট পেয়েছে। মর্জিনা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছে ২০৪০ ভোট, লাভলী ইয়াসমিন হাঁঁস ১৪২৮৯ ভোট ও মুর্শিদা আক্তার কাকলি কলস প্রতীকে ১১৬৩০। পেয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১