আপডেট : ২২ May ২০২৪
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদকে বিপুল ভোটে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম হালদার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৯ হাজার ৯শত ৬৫ ভোট । অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ পেয়েছেন ৩০ হাজার ৪শত ৮৮ ভোট, দোয়াত কলম প্রতীকে গোলাম রাব্বানী শান্ত পেয়েছেন ৪ হাজার ২শত ৯১ ভোট, মটরসাইকেল প্রতীকে মাহবুবুর রহমান পেয়েছেন ২ হাজার ৪শত ৩০ ভোট, আনারস প্রতীকে রুবেল খান পেয়েছেন ১ হাজার ৯শত ৬৭ ভোট, ঘোড়া প্রতীকে সাদেকুর রহমান পেয়েছেন ৩শত ৪৮ ভোট। অপরদিকে তালা প্রতীক নিয়ে ৫৬ হাজার ২শত ৫৪ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাহিদ খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিয়া পাখি প্রতীকের রোজাউর রহমান ডিউক মাঝি পেয়েছেন ১১ হাজার ৪শত ৬৫ ভোট, চশমা প্রতীকের নুর মোহাম্মদ শেখ পেয়েছেন ১০ হাজার ৪শত ৮৩ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ৪২ হাজার ৪শত ৩৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাঁস প্রতীকের নাসিমা আক্তার পেয়েছেন ২৩ হাজার ২৩ ভোট, প্রজাপতী প্রতীকের আকলিমা আক্তার পেয়েছেন ১১ হাজার ৭শত ৮১ ভোট, ফুটবল প্রতীকের ফারজানা আক্তার লিজা পেয়েছেন ৯শত ৫৬ ভোট। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টঙ্গীবাড়ী উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৯ হাজার ২শত ১ ভোট। ৮৪টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১