আপডেট : ১৫ May ২০২৪
নড়াইল প্রতিনিধি: নড়াইল শহরের বানিজ্যিক বাজার রূপগঞ্জ এর জমজম রেস্টুরেন্ট অবস্থিত নির্মাণাধীন বহুতল একটি ভবনের উপরতলা থেকে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জয় গোস্বামী (১৭) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নড়াইল থানা পুলিশ। জয় গোস্বামী নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামের পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে নড়াইলের বানিজ্যিক বাজার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ৫ তলায় জয় গোস্বামীল ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের মৃত্যুর বিষয়ে তার পরিবার বা স্বজনেরা বিস্তারিত তথ্য জানেনা বলে জানা গেছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওঢার পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১