আপডেট : ১১ May ২০২৪
সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ ’’শ্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জে ‘‘দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা’’ শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ,সিরাজগঞ্জ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গতপতি রায়, দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর, জেলা শিক্ষা অফিসার মোঃ আফসার আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ,সিরাজগঞ্জ’র সাধারন সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী,বীরমুক্তিযোদ্ধা বি এম এ সভাপতি ডাক্তার জহরুল হক রাজা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ইসমাইল হোসেন,আরিফুল গনি লিমন, ডাক্তার নিত্য রজ্ঞন পাল , এডভোকেট সমীর কুমার পাল প্রমুখ। শুরুতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বিভিন্ন বিভাগের দুর্নীতির ক্ষেত্র সমূহ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। পরে এর উপর আলোচনা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১