বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০২৪

সেনবাগে ঈদগাঁওয়ের পুনঃনির্মাণ কাজ শেষে উদ্বোধন


মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সেনবাগ, নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর পোদ্দার পুকুরপাড় ঈদগাঁওয়ের পূন:নির্মাণ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঈদগাঁও মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রিমিটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম সিআইপি।

সড়ক মন্ত্রণালয়ের উপসচিব ও আয়োজক কমিটির আহ্বায়ক আবু নাছের টিপুর সভাপতিত্বে ও আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার,অ্যাডভোকেট শাহাদাত হোনে পাটোয়ারী মিলন,একেএম জিিকর হোসেন জুয়েল,মুক্তিযোদ্ধা সোলেমান বাহার, নুরুল ইসলাম, মোশারফ হোসেন,আবদুল হান্নান সহ অনেকে বক্তব্য রাখেন । উদ্বোধন শেষে দিলদার মার্কেটে সহা¯সহস্রাধিক এলাকাবাসীর অংশ গ্রহণে এক মেজবানী অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১