আপডেট : ০৫ May ২০২৪
ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উজ জামান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর ভিত্তি প্রস্তর স্থাপন,আলোচনা সভা ও দোয়া মহফিল গত শনিবার ডালিপাড়া নির্মীয়মাণ প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল হোসেনের সঞ্চালনায় টেকনোলজি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অএ ইনস্টিটিউটের সভাপতি ও কর্ণধার বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান ( সি.আই পি)। এসময় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, প্রধান অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান( সি আই পি), বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (ঢাকা) কন্ট্রোলার ( অব:) আব্দুল হামিদ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজির আহমেদ মুকুল,কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ঢাকা জেলা পরিষদ সদস্য সানাউল হক,সুজন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া কর্মী ও গণ্য মান্য ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান বলেন, ভালো কাজ ও শিক্ষার মান উন্নয়নে আমি এবং আমার পরিবার কাজ করে যাচ্ছি, আমি আশা করি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উজ জামান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে বলে মনে করি।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১