বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গান কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া মেলা বাজারে গান কে কেন্দ্র করে সংঘর্ষে শরীফ উদ্দিন (২৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত শরীফ উদ্দিন পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কৃষা কান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। এ ছাড়াও সংঘর্ষে আরো ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২৮), সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫)। গুরুতর আহত আজাদ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত লিটন মিয়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দিন রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সারে বারটার সময় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান এই বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়া দিন রহিয়াছে। ঘটনায় দোষী ব্যক্তিদের কে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১