বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২৪

সোনারগাঁও সর্বজনীন পেনশন স্ক্রিম সংক্রান্ত অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরে সর্বজনীন পেনশন স্ক্রিম সংক্রান্ত অবহিতকরণ এবং কিশোর গ্যাং, মাদক নির্মূল ও ইউনিয়ন আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বজনীন পেনশন মেলা স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিঃ জনাব মৌরিন করিম ( উপ পরিচালক,) উপ সচিব, নারায়াণগঞ্জ, বিশেষ অতিথি জনাব আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ, সহ-সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা নির্বাহী অফিসার,
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা , সর্বজনীন পেনশন সেবায় সকলকে উৎসাহিত করে আগামীর ভবিষ্যতকে উজ্জ্বল করতে সরকারের এই উদ্যোগকে গ্রহণ করে ভবিষ্যতের কথা চিন্তা করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানায়। এবং কিশোর গ্যাং মাদক নির্মল রোধে জনগণকে সচেতন হতে বলেন।

আরো উপস্থিত ছিলেন অত্র উপজেলার এসিল্যান্ড স্যার, ইউপির বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক,অরাজনৈতিক বিভিন্ন সংগঠন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আগত উদ্যোক্তাগন সর্বজনীন পেনশন মেলার স্টলে বসেন, সাধারণ জনগনে পেনশন বিষয় সার্বিক সহযোগিতা করে। সর্বজনীন পেনশন স্কীম সর্বস্তরের জনগণ ব্যাপকভাবে সাড়া দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১