বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২৪

চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির প্রার্থনা করে দুটি স্থানে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে ও বাতিসা হাইস্কুল মাঠে পৃথক দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। তীব্র রোদ উপেক্ষা করেও দুটি জামায়াতে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় মোনাজাতে মুসল্লিগণ আল্লাহর নিকট প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একেএম সামছুদ্দিন, নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম, শফিকুর রহমান।

এদিকে সকাল সাড়ে ১০টায় বাতিসা হাইস্কুল মাঠে পৃথক আরও একটি ইসতিসকার নামাযের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা জাকারিয়া। মোনাজাত চলাকালে মুসল্লিগণ বৃষ্টির প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে মাঠ ময়দান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১