বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২৪

আদমদীঘিতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনামতে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। গত বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজ মাঠ চত্বরে আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে এ বৃক্ষরোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রহিম উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা আপন আহম্মেদ, সুমন হোসেন, মিঠু প্রামানিক, রণি আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবর্গ। উল্লেক্য কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় আদমদীঘি উপজেলা ছাত্রলীগের নেতৃবর্গ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপন করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১