বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২৪

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আহত, চালক আটক


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় মাসুদ নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। চালককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা সদরের ঢাকা-রায়পুর মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত মাসুদ (৩৫) লক্ষ্মীপুর সদরের চররমনীমোহন ইউনিয়নের জামাল হোসেনের ছেলে। আটক ট্রাক চালক সজিব (২০), লক্ষ্মীপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের সেকান্তরের ছেলে।

জানাগেছে লক্ষ্মীপুর সদরের উত্তর তেমুহনী এলাকা থেকে আসা ড্রাম ট্রাক (লক্ষ্মীপুর-ট-১১-০০৭০) বিসিক শিল্প নগরী এলাকায় মেইন সড়কের স্টিল ব্রিজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মাসুদ নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়। গুরুতর অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে। এ সময় তার কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। আটক সজিবের সাথে কথা বলে জানা গেছে, তার ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি পক্রিয়াধীন আছে।

রোগীর স্বজনরা অদক্ষ চালক দ্বারা ট্রাক পরিচালনায় মালিকপক্ষকে দায়ী করে এ দুর্ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: ফজলুল হক দুর্ঘটনা একজন আহতের বিষয়টি নিশ্চিত করেন এবং চালককে আটক করছেন বলে জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১