বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২৪

প্রধানমন্ত্রীর কাছ থেকে ফকিরহাটের রেফারি মিরাজের পুরস্কার গ্রহণ


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পর্যায়ে ফুটবল রেফারির পুরস্কার গ্রহণ করেছেন ফকিরহাটের কৃতি সন্তান মোঃ মিরাজ সরদার। শনিবার ঢাকাস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

দেশব্যাপি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা পরিচালনায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মোঃ মিরাজ সরদার রেফারির এই পুরস্কার গ্রহণ করেন।

সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ জুড়ে তিনি দায়িত্বশীলতার সাথে খেলা পরিচালনা করেন। এ ধারাবাহিকতায় টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তিনি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোঃ মিরাজ সরদারের হাতে পুরস্কার তুলে দেন। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার কৃতি সন্তান সাবেক ফুটবল খেলোয়ার মোঃ মিরাজ সরদারের এ কৃতিত্বে এলাকাবাসী তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১