বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২৪

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড


যশোর প্রতিনিধি:

আজ শনিবার দুপুরে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ছে। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস এ সূত্র থেকে এ তথ্য  নিশ্চিত করেছে।

যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত যশোরে তাপমাত্রা রেকর্ড হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। কিন্তু শনিবার (২০ এপ্রিল) গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা দাঁড়ায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শহরে লোকজনের উপস্থিতি কম হলেও শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। শহরের যান চলাচল একেবারেই কমে গেছে ‌ স্বস্তি পেতে রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছেন অনেকেই। সুযোগ বুঝে তরল পানি ডাব আখের রস সহ ঠান্ডা পানি বিক্রি করতে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে ‌। ডাব  বিক্রেতারা গরমের এই সুযোগকে কাজে প্রতিটি ডাব ১০০ থেকে ১৩০ এবং ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে। আখের রসের দামও চড়া। লেবুর শরবত ও ঠান্ডা পানি বিক্রি হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১