আপডেট : ২০ April ২০২৪
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নতুন প্রভোস্ট দায়িত্ব নিয়েছেন। তিনি হলটিকে শিক্ষার্থীদের জন্য স্বর্গতুল্য বানানোর আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার বেলা সাড়ে ১২ টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ড. শফিক বলেন, আমি এই হলে ৭ বছর থেকেছি। আর এই ৭ বছরে একবেলাও ডায়নিংয়ের বাইরে খাইনি। যেহেতু এই ছিলাম তাই এর বিষয়ে অনেককিছু জানাও আছে। প্রায় ২৫ বছর পরে একই হলে প্রভোস্ট হিসেবে ছাত্রদের জন্য কাজ করার সুযোগ পেলাম। আমি এই হলের ছাত্রদের স্বপ্ন দেখাতে চাই। তাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই হলকে স্বর্গতুল্য করে গড়ে তুলতে চাই। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এছাড়াও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১