আপডেট : ২০ April ২০২৪
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একই পরিবারের নারীসহ পাঁচজন আহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে সাতক্ষীরা আশাশুনি থেকে একই পরিবারের পাঁচজন মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এসে পৌঁছালে একটি পরিবহণ মাইক্রোবাসটিকে অতিক্রম করার সময় মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা সাতক্ষীরা আশাশুনি এলাকার মো. রাফি (২৫), বাদশা আলম (৩০), মেরিনা বেগম (৩০), শহিদুল ইসলাম (৩৬) এবং অন্তু (১৭) আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ। সেখান থেকে তাদের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১