বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২৪

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন ভোলা নদী পরিদর্শন


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন ভোলা নদীর ভাঙন রোধ, নদীশাসন ও নদীর তীর দৃষ্টিনন্দন করার লক্ষে পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বাগেরহাট আবু রায়হান মোহাম্মদ আল-বিরুনী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে কর্মকর্তাদের হাতে কলেজের শুভেচ্ছা স্মারক তুলে দেন অধ্যক্ষ বটু গোপাল দাস। এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন আমরা অতি দ্রুত কাজটি সমাধান করার চেষ্টা করবো। কলেজের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১