বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২৪

বরেন্দ্রর গভীর নলকুপের খুটি ভেঙ্গে শিক্ষার্থীর মৃত্যু 


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বরেন্দ্রর গভীর নলকুপের খুটি ভেঙ্গে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার  (১৬ এপ্রিল ) দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত পরিচর্যা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আল আমিন ইসলাম আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগে এলাকার কাদের ইসলামের পুত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে  ভুট্টা ক্ষেতে মায়ের সাথে কাজ করতে যায় আল আমিন। তাপদাহ থাকায় পিপাসার্ত হয়ে পড়লে পানি খেতে পাশের বরেন্দ্রর গভীর নলকুপের কাছে যায়।  এ সময় পা পিছলে বরেন্দ্রর সিমেন্টের উচু খুটি ধরলে জরাজীর্ণ খুটি তার মাথায় ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্রর গভীর নলকুপ খুটি গুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এসব বিপদজনক হয়ে উঠেছে।  যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী  বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১