আপডেট : ০৮ April ২০২৪
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোঃ হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে বর্তমানে তিনি ঝিনাইদহ মহিলা কলেজ পাড়ায় বসবাস করতেন। আইএফআইসি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে হাসানুজ্জামান ছিলে দ্বিতীয়। তিনি গত বুহস্পতিবার সন্ধায় অফিস শেষ করে বাড়িতে আসছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরা কর্মস্থলে যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের বেপরোয়া গতিতে চালিয়ে যাবার সময় ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের উপরে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান,ভোরে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১