বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২৪

একই পরিবারের ৪জনের ইসলাম ধর্ম গ্রহণ 


লালমনিরহাট প্রতিনিধি:

ইসলামের রীতি ও আদর্শে অনুুপ্রাণিত হয়ে  লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের একই পরিবারের চার সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন।

স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে কালেমা পড়ে ওই চার জন  মুসলমান হোন। মুসলিম হওয়া চার সদস্য হলেন মো: উমর আলী, মো: আব্দুল্লাহ মোছা: রাবেয়া বেগম ও মোছা: রোকসানা বেগম। হিন্দু ধর্মে থাকাকালীন তাদের নাম ছিল, যথাক্রমে অমল, রতন, রেবা ও পিংকি। 

এদিকে হিন্দু ধর্ম ত্যাগ করে কলমা পড়ে মুসলমান হওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর খোঁজ নিয়ে জানা যায়, ওই পরিবারের আরো দুইজন নারী সদস্য আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে আসা ওমর আলী জানান তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনতেন। এতে তার ভালো লাগতো। আর সেই থেকে তিনি অনপ্রাণিত হয়েছেন। তাকে হিন্দু বা মুসলিম কোন ধর্মের লোকেই চাপ দেইনি। স্থানীয় মুসলিম ও হিন্দু পরিবারের লোকজন জানান ওমর আলীর পরিবার সেচ্চায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন। 

এ বিষয়ে হারাটী ইউনিয়নের আমবাড়ী এলাকার বাইতুল মামুর মসজিদের পেশ ইমাম রবিউল ইসলাম জানান, কোন ধর্মের মানুষকে জোর জবরদস্তি করা যায় না, তবে সেচ্ছায় কেউ চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। তিনি আরও বলেন, 'ওই ঘটনায় আমিও উপস্থিত ছিলাম। পরিবারে দুজন সদস্য রংপুরের আদালতে ও দু জন সদস্য লালমনিরহাটের আদালতের মাধ্যমে দেশের আইন অনুযায়ী মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। 

কলেমা পড়িয়ে মুসলমান র্ধমে আনুষ্ঠানিক ভাবে আসায় মাওলানা জালাল উদ্দিন জানান, বাংলাদেশের আইন ও ইসলাম ধর্ম মোতাবকে কলমা পড়িয়ে তারা মুসলমান হয়েছেন। আল্লাহ পরিবারের প্রতি যেন হেদায়েত দান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১