আপডেট : ০৬ April ২০২৪
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা রেলওয়ে গেটের অদূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত বৃদ্ধর বয়স আনুমানিক ৬০ বছর হবে সে সকাল থেকেই রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। পরে সকাল ১০টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ট্রেনের ধাক্কায় ষাটোর্ধ এক বৃদ্ধ নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় সনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১