বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২৪

আল আকসায় এশার ও তারাবিহ নামাজ আদায়ে ২ লাখ মুসল্লি


আন্তর্জাতিক ডেস্ক: 

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার রাতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজে অংশ নিয়েছে প্রায় ২ লাখ মুসল্লি। মূলত, এশা ও তারাবিহ নামাজে অংশ নিয়েছিলেন মুসল্লিরা। শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র লাইলাতুল কদরের পাঁচটি বেজোড় রাতের মধ্যে ২৭তম রাত তালাশে রাতভর আল-আকসা মসজিদে অবস্থান করে মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের পরও লাখো মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মসজিদ ও এর আশপাশের এলাকা।

এর আগে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশে অস্বীকৃতি জানায়। পুরাতন শহর ও আল-আকসা মসজিদের প্রবেশপথে প্রত্যেকের পরিচয় যাচাই-বাছাই করে তারা।

/আসিফ


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১