আপডেট : ০৫ April ২০২৪
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব (৪৯), মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (৩০)। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব আরো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাধুপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় ৩০ কেজি শুকনো গাঁজা, দুইটি মোবাইল ফোন জব্দ করাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তারা সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল। এই ঘটনায় গুরুদাসপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১