বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২৪

চন্দনাইশে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ


চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশে আসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়ন পরিষদে কর্মসূচীর উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী (এমপি)।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে দশ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার আসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল শুক্কুর, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম, বদিউল আলম, আবদুল গফুর সুমন, ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী, কাফি, সাকিব প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১