বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২৪

কটিয়াদীতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা সহ গ্রেফতার-০৩


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা ওঠাবিলের পাড় থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা সহ তিন জুয়ারী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আজহারুল কবির বিপু (৪২) কটিয়াদী উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে।গৌতম সরকার (৪৫) কটিয়াদী উপজেলার বেতাল এলাকার মৃত মন্ত্র সরকারের ছেলে,সজল মিয়া (৩৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গকুলনগর, এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ‌।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি,র) এসআই (নিঃ)মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অদ্য শুক্রবার ০৫ এপ্রিল রাত ০২.৫৫ মিনিটের সময় কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা ওঠাবিলের পাড় আলমের  পুকুরের উত্তর পাড়ে এক অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৮৭,৫০০/- (সাতাশি হাজার পাঁচশত) টাকা সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ঘটনার সময় অপর ৪ জন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১