বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২৪

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা বিজয়পুর সড়ক  দুর্ঘটনায় ফারাবি হোসেন নামে ৫ মাস বয়সী এক শিশু নিহত হয়। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মা রেশমা (৩০) নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় নিহত শিশুন বাবা ফিরোজ হোসেন (৩৫) ও বোন ফারিয়া (৮) গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রযেছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকায়  পিকআপ-সিএনজি সংঘর্ষে  এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

জানা গেছে, ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক। পরিবার নিয়ে কর্মস্থলেই থাকতেন। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে স্বপরিবারে তারা গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকদোচাই গ্রামে আসছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১