বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২৪

ফটিকছড়িতে ভিজিএফ কর্মসূচির উদ্বোধন


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার(৪ এপ্রিল) ২নং দাঁতামারা ইউনিয়নে এ কর্মসূচীর উদ্ধোধন করেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন,উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান,ভূজপুর থানার ওসি কামরুজ্জামান প্রমুখ।

ঈদুল ফিতর উপলক্ষে দাঁতমারা ইউনিয়নে আড়াইহাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১