আপডেট : ০৩ April ২০২৪
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কচাকাটায় নিন্ম আয়ের মানুষের জন্য ১০ টাকায় শাড়ী লুঙ্গি ও ২ টাকায় ব্লাউজ বিক্রয় করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন "ফাইট আনটিল লাইট (ফুল)" এর আয়োজনে জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটায় প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে শাড়ি লুঙ্গিসহ ব্লাউজের পিস বিক্রয় করা হয়। শাড়ী ও লুঙ্গি কিনতে আসা কচাকাটা ইউনিয়নের আছিরন বেওয়া জানান- ঈদে নতুন কাপড় কেনা আমার কাছে স্বপ্ন ছিল,এখানে এসে স্বপ্নটা পূরণ হলো। একই ইউনিয়ন থেকে আসা রহিম মিয়া বলেন, ঈদে বউকে নতুন শাড়ী দেয়ার ইচ্ছে থাকলেও টাকার অভাবে তা দেয়া হয়নি। আজ ১০ টাকায় ১টা শাড়ী কিনলাম- এটা আসলেই অনেক আনন্দের। প্রতিষ্ঠানটি নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান- নিন্ম আয়ের মানুষ যেন সম্মানের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেই তাগিদ থেকেই এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। এছাড়াও "ফুল" দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের দরিদ্র মানুষের জন্য নানাবিধ কাজ করে আসছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন- ফাইট আনলাইট সংস্থাটি নিন্মবিত্তের জন্য ১০ টাকায় শাড়ী ও লুঙ্গি এবং ২ টাকায় ব্লাউজ পিস বিতরণ কার্যক্রমটি প্রশংসনীয়। তাদের এ সিদ্ধান্তটিকে সাধুবাদ জানাই। এসময় কচাকাটা থানা অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়,কেদার ইউপি চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে ( ২ এপ্রিল) সংগঠনটি নাগেশ্বরীর অফিসার্স ক্লাবের সামনে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গরীব, অসচ্ছল ও নিন্ম আয়ের প্রায় দুই শতাধিক মানুষের মাঝে নামমাত্র ৬ টাকা প্রায় ১ সপ্তাহের জন্য ৮ প্রকার সবজি বিক্রি করে। তার আগেও নিন্মবিত্ত ও নিন্ম আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ২ টাকায় ৮০ টাকার ইফতারি বিতরণ করে এ সংগঠনটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১