আপডেট : ২৩ March ২০২৪
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক, জয়মঙ্গলপুর পূর্বপাড়ার গাজী এয়াকুবের পিতা গাজী আবদুল লতিফের ১৯তম মৃত্যবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুনবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক জসিম মুন্সি, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক দলিলুর রহমান, সদস্য সচিব সোলেমান কবির, যুগ্ম আহবায়ক আবদুর রব মজুমদার, মমিনুল ইসলাম, নুর হোসেন, কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক, সাবেক মেম্বার রাসেল মাহমুদ টিটু, সদস্য সচিব আলমগীর আলম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিল শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে নেতাকর্মীরা কাশিনগর বাজার, কলাবাগানে নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে কৌশল বিনিময় এবং সড়ক দূর্ঘটনায় আহত কাশিনর উত্তর ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসানের পিতা অসুস্থ্য হাজী মোখলেছুর রহমানের শারিরীক খোঁজখবর নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১