বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২৪

সেনবাগে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ৭২০ টাকায় গরুর মাংস বিক্রি


সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে মাংস ডিম ও দুধের বাজার নিয়ন্ত্রনে লক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ৭২০ টাকা দরে গরুর মাংস, ১ ডজন মুরগির ডিম ১০৫ টাকা দরে ও ৮০ টাক দরে এক লিটার গরুর দুধ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টার সময় সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় গেইটের সামনে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ও পৌরসভা মেয়র আবু নাছের ভিপি দুলাল আনুষ্ঠানিক ভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেনবাগ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড, তারেক প্রমুখ।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় ও ভেটেনিনারী হাসপাতালের উদ্যোগে ভোক্তাদেরর সুলভ মূল্যে মাংস,ডিম ও দুধ বিক্রি শুরুর এক ঘন্টা আগে সেনবাগ পৌরশহরের মাইকে প্রচারনা চালিয়ে ৭শত টাকা দরে গরুর মাংস বিক্রির প্রচারণা চালান বাজারের গরুর মাংস ব্যবসায়ীরা। রোজর আগ থেকে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় হাড্ডি সহ গরুর মাংস বিক্রি হচ্ছিল ৮শত থেকে সাড়ে ৮শত টাকায় এবং হাড্ডি ছাড়া ৯শত টাকায়।

সারাদেশ সরকার গরুর মাংস সহ অন্যন্যা ভোগ্য পন্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও সেনবাগে এর প্রভাব পড়েনী।

অবশেষে শনিবার উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে খোলা বাজারে মাংস বিক্রির উদ্যোগ নিলে মাংসের বাজার কিছুটা নিয়ন্ত্রনে আগে। ভোক্তাদের দাবী এধনের উদ্যোগ যেন অব্যহত থাকে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ জানান,বাজারর নিয়ন্ত্রন না আসা পর্যন্ত উপজেলার বড় বড় বাজারগুলোতে সাপ্তাহিক হাট বাজারের দিন গরুর মাংস, মুরগির ডিম ও দুধ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১