বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২৪

বগুড়ায় গভীর রাতে ফলের দোকানে আগুন পুড়ে গেছে ১২ দোকান


বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে ফল দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ১২ টি ফলের দোকানে আগুন পুড়ে ভম্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেট সংলগ্ন ফলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

রাত ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাদের তিনটি ইউনিট ২০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে নেয়।

ফল ব্য্বসায়ীরা জানান, শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান অবস্থিত। প্রতিটি দোকানেই ১২ থেকে ১৫ লাখ টাকার মাল ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। এসে দেখেন দোকানগুলো ভস্মিভূত হয়েছে। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। আগামীকাল ওই টাকাগুলো মহাজনদের দেয়ার কথা ছিলো। কিন্তু টাকাসহ আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেলো। আমরা পথে বসে গেলাম।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মঞ্জিল হক জানান, এই মূহুর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আসলে আগুনের সূত্রপাতটা হলো কিভাবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মূহুর্তে নিরুপন করা যায়নি। তবে প্রতিটি দোকানে খেজুরসহ অন্যান্যর ফলমূল ছিলো।

শনিবার বেলা ১১টার বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্থ ফল দোকানীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ^াস দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১