বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২৪

চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ পিতা পুত্র আটক


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান মদকপাচারকা‌রি পিতা রকিম (৫৫) ও পুত্র রিপনকে (২০) আটক করেছে।  এসময় তা‌দের কাছ‌ থে‌কে চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার ক‌রে‌ছে। আজ ২৩ মার্চ রাত সারে ১ টায় দিকে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, দর্শনা থানার এসআই, সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে  মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা থানার অন্তর্গত রাঙ্গিয়ারপোতা গ্রামে । এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়া  রকিম মিয়ার বাড়িতে পৌছালে রকিম ও তার ছেলে রিপন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তা‌দের‌কে ধাওয়া ক‌রে আটক কর‌তে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা শোবার ঘরে বিভিন্ন জায়গার লুকিয়ে রাখা ১৯৫ বোতল ফেনসিডিল বের করে দেয়। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১