বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২৪

র‌্যাবের অভিযান সাড়ে ১৫ কেজি গাঁজাসহ বগুড়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বগুড়া প্রতিনিধি:

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ ২১ মার্চ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় মহাসড়কের উপর অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কালিকাপুর শোলমারী গ্রামের মোঃ আসহাব আলীর পুত্র মোঃ মজিদুল ইসলাম (৩৩), একই থানার দক্ষিণ মশরত মদাতি গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র মোঃ মামুন মিয়া (৩৯) ও উত্তর মশরত মদাতি গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ আজিজুল হক (২৩)।

র‌্যাব-১২ সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কাজী মনির হোসেন জানান, গ্রেফতারকৃতরা তাদের চালিত ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত সাড়ে ১৫ কেজি গাঁজা, ৫টি মোবাইল ও ৫টি সিমসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১