আপডেট : ২০ March ২০২৪
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পড়ে মুগ্ধ হয়েছেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। শুধু মুগ্ধই হননি, কোরআন সম্পর্কে নিজের মতামত ও অনুভূতিও প্রকাশ করেছেন তিনি। পবিত্র কোরআন ভালোবাসায় যেন বাঁধা পড়েছেন উইল স্মিথ। পাশাপাশি কোরআনকে খুবই স্পষ্ট হিসেবে অভিহিত করেছেন এই অভিনেতা। উইল স্মিথ জানান, ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন তিনি। কোরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়ায় বেশ অবাকও হয়েছেন এই অভিনেতা। তিনি আরও বলেন, আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনও ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল। প্রসঙ্গত, বিখ্যাত আলাদিন সিনেমায় দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন উইল স্মিথ। গত বছর রমজান মাসে কোরআন শরিফ পড়েছিলেন বলে জানান এই অভিনেতা।
সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে কোরআনের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন উইল স্মিথ। অভিনেতা বলেন, আমি সরলতাকে পছন্দ করি, কোরআন খুবই স্পষ্ট। কোরআন নিয়ে ভুল-বোঝাবুঝির কোনো উপায় নেই। কোরআনের সারমর্ম ছিল খুবই সুন্দ এবং পরিষ্কার।
বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন উইল স্মিথ। ওই সাক্ষাৎকারে শুধু কোরআন নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১