বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২৪

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্য নিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসেন প্রমুখ ।

এছাড়া এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১