বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২৪

মানিকগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত


মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খান। আহতাবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রযেছেন। এ বিষয়ে ভুক্তভোগীর মা মনোয়ারা খানম চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বিশ পঁচিশজনের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে মানিকগঞ্জ  নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত হামজা খান পশ্চিম দাশড়া এলাকার মৃত জুলফিকর মালেকের ছেলে ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা হামজা খানের মা মনোয়ারা খানম চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছে।

এজাহার সূত্রে জানা যায়, হামজা খান তার বাড়ির সামনে বন্ধু তাওহীদুলের সাথে কথা বলছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে সোহান রহমান (২৪), আদনান হোসেন (২৩), আমিনুর ইসলাম (২২), আব্দুল্লাহ আলদিন লিখন (২৫) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন আকস্মিকভাবে হামলা করে। তারা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, গ্যাস পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে তাকে মারপিট করে।

এ বিষয়ে হামজা খান বলেন, ইফতারের পর নগর ভবনের সামনে আমার বাসার সামনে সন্ত্রাসীরা মোটরসাইকেল যুগে এসে আমার উপর অতর্কিত ভাবে দেশিয় অস্র দিয়ে হামলা করে।  সন্ত্রাসীরা বেশিরভাগ সকলে মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা। আমি সামনে জেলা ছাত্রলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।  মূলত একারণে সন্ত্রাসীরা ক্ষীপ্ত হয়ে এ হামলা করে।  আমার মাথায় সেলাই দেওয়া হয়েছে। পিঠ, এবং হাতে বেশ ক্ষত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছি। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১