আপডেট : ১৫ March ২০২৪
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে রাত হলেই অবাধে শহরের উপর দিয়ে ট্রাকটরের ট্রলি ভর্তি করে মাটি টানছে। প্রশাসনের অনুমতি না থাকলেও এ মাটি বিক্রি করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রতিদিন সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে ট্রাক্টরের ট্রলিতে মাটি নিয়ে বিভিন্ন ইট ভাটায় নিয়ে যাচ্ছে। মাটি বিক্রির সুযোগ না থাকলেও স্থানীয় প্রভাবশালীরা এ মাটি গাড়ি প্রতি ১৫০০ থেকে ১৭০০ টাকা দামে বিক্রি করছে। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাটি সরানোর কাজ করছে ভেকু মেশিন। এভাবে প্রতি রাতে অন্তত ১০০ থেকে ১৫০ গাড়ি মাটি উপজেলার বিভিন ইট ভাটা ও বাসা বাড়িতে পাঠানো হচ্ছে। বিশেষ করে অন্ধকার হলেই মাটি কাটা শুরু কৃষকের ফসলি জমি থেকে। কালীগঞ্জে কোনো ভাবেই থামানো যাচ্ছে না কৃষি জমির মাটি কাটা ও বিক্রি। চলছে মাটি লুটের মহোৎসব। রাত হলেই বিরামহীন ভাবে চলে মাটি খেকোদের রমরমা বাণিজ্য মাটি খেকোদের ফাঁদে পড়ে জমি হারাচ্ছেন কৃষকরা। মাটি ব্যবসায়ীদের দাপটে স্থানীয় সাধারণ কৃষকরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না, উল্টো তাদের ফাঁদে পড়ে বাপ-দাদার রেখে যাওয়া কৃষি জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন তারা।এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে। ষি জমি রক্ষার স্বার্থে ইটভাটাসহ অন্যান্য মাটির ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই সংঘবদ্ধ চক্রটি এলাকায় মাটি লুটের রাজত্ব কায়েম করেছে। শুধু কৃষিজমিই নষ্ট হচেছ না, রাতে দ্রুতগতিতে ট্রাক্টর চলার কারণে বায়ু ও শব্দ দূষণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে রাত হলেই চলছে ভেকু দিয়ে কৃষি জমির মাটি লুটের মহোৎসব। এসব মাটি বাড়িঘর ও ইটভাটায় ব্যবহার হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর। কৃষি জমির টপসয়েল কেটে ট্রাক্টর দিয়ে বিভিন্ন ইটভাটা ও বাড়িঘরে মাটি তোলাসহ বিভিন্ন কাজে মাটি স্থানান্তর করা হচ্ছে। মাটি ব্যবসায়ীরা এক শ্রেনীর দালাল দিয়ে সাধারণ কৃষককে লোভে ফেলে ফসলি জমির মাটি বিক্রিতে উৎসাহিত করছেন। কৃষকরা ফাঁদে পড়ে নগদ টাকার আশায় ফসলি জমির মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে। প্রতি বছর কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের কৃষকদের ফসলি জমির মাটি কাটা হচ্ছে। যার কারণে দিন দিন ধান,পাট, ছোলা, মশুরি,গম, কলাসহ কৃষি ফসলের আবাদী জমির পরিমাণ কম হয়ে যাচ্ছে। ফলে কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। প্রশাসনের চোখ ফাকি দিয়ে দিনের আলোতে নয়, রাতের আঁঁধারে চলে মাটি কাটা। গ্রামীন পাকা ও কাচা সড়কে রাতে মাটির ট্রাক্টর যাতায়াতের কারনে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাট। গাড়ি থেকে পাকা সড়কে পড়ে যাওয়া মাটি বৃষ্টির সময় কার্পেটিং উঠে যায়। দুর্ঘটনায় পতিত হয় ছোট ছোট যানবাহন। মাটি টানা ট্রাক্টরের চাপায় অনেকেই নিহত হওয়ার ঘটনা রয়েছে কালীগঞ্জ উপজেলায়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন মাটি কাটা ও ট্রাক্টর মালিকদের জরিমানা করেছে একাধিকবার কিন্তু তাতেও তারা ভয় পাচ্ছে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১