আপডেট : ০৬ March ২০২৪
নওগাঁ প্রতিনিধি: বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এবাদুল হক মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি নওগাঁ শহরের লাটাপাড়া(আরজি-নওগাঁ) মহল্লার বাসীন্দা। তার গ্রামের বাড়ি সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামে। তিনি দুই ছেলে- স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার আকবরিয়া ঈদগাহ মাঠ জামে মসজিদে (আরজি-নওগাঁ মধ্যপাড়া) সকাল ১০ টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। লাটাপাড়া মুজাদেদিয়া জামে মসজিদে খতিব আলহাজ্ব জয়নাল আবেদীন জানাযা পড়ান। গ্রামের বাড়ি নওগাঁ সদর থানার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন থেকে কিডনি জনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেবৃন্দরা শোক সন্তোপ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১