বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২৪

চট্টগ্রামে নারীর চেয়ে পুরুষ ভোটার বেড়েছে দ্বিগুণ


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে এক বছরে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ৩৬,১৮৪ ও পুরুষ ভোটার ৭৪,৬৮৭ জন। অর্থাৎ মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। ভোটার দিবস উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামেরও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত ভোটার তালিকার বড় অংশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছিলেন।

নির্বাচন কমিশন জানায়, বর্তমানে চট্টগ্রামে ভোটার সংখ্যা ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন। মহিলা ভোটার ৩০ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। ২০২৩ সালের ২ মার্চ এর তুলনায় এবার ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। এর মধ্যে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। যা শতকরা হিসাবে ২০৬ শতাংশ।

চট্টগ্রাম জেলাসহ চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় এক বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ১৭ লাখ তিন হাজার ৭৬০ জন। ৫ অঞ্চলের মোট ভোটার সংখ্যা ৯৪ লাখ ১৭ হাজার ১৬ জন। এরমধ্যে চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। রাঙামাটি জেলায় নয় হাজার ২৭৩ জন ভোটার বেড়ে বর্তমানে ভোটার দাঁড়াল ৪ লাখ ৮৩ হাজার ৭২৭ জন। বান্দরবানে ৫ হাজার ৯০৯ জন বেড়ে বর্তমানে দাঁড়াল ২ লাখ ৯৩ হাজার ৯৩৯ জন। খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ৩৫৭ জন বেড়ে বর্তমান ভোটার সংখ্যা হল ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন। কক্সবাজারে ৩৭ হাজার ৩৪৬ জন বেড়ে ভোটার সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৮৮ হাজার ৩০৬ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১